বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • বর্ষা এলেই ডুবে যায় কুড়িগ্রাম শহর

    বর্ষা এলেই ডুবে যায় কুড়িগ্রাম শহর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামান্য বৃষ্টিতে যদি একটি শহরের হৃদয় ডুবে যায়, তবে সেই শহরের পরিকল্পনায় যে ফাঁক রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কুড়িগ্রাম শহর যেন এক নির্মম বাস্তবতার নাম, যেখানে আকাশ কাঁদলেই মাটিতে থেমে যায় জনজীবন। সরকারি ভবনের প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের মূল সড়ক—সবই একাকার হয়ে যায় বৃষ্টির পানিতে। 

    ছবিগুলো বলছে, ‘জেলা প্রশাসকের কার্যালয়’, ‘টিসিবি অফিস’ কিংবা শহরের প্রাণকেন্দ্র—কোথাও স্বাভাবিকভাবে চলাচলের উপায় নেই। শিশু সাইকেল নিয়ে ঠেলে যাচ্ছে, মানুষ হাঁটু সমান পানিতে হেঁটে যাচ্ছে অফিসে, কেউ কেউ আবার মোটরসাইকেল নিয়ে দুর্ভোগ ঠেলে পেরোচ্ছে সেই জলমগ্ন পথ। এই চিত্র নতুন নয়—প্রতি বর্ষায় কুড়িগ্রাম যেন স্মরণ করিয়ে দেয় নগর পরিকল্পনার ব্যর্থতা, ড্রেনেজ ব্যবস্থার দৈন্যতা এবং নাগরিক অধিকার হরণের করুণ বাস্তবতা।

    প্রশাসনের চোখ বন্ধ থাকলেও বৃষ্টির ফোঁটা যেন বারবার আঙুল তোলে সেই ব্যর্থতার দিকে। উন্নয়নের প্রচার যতই হোক না কেন, একটি শহর যদি বর্ষায় থেমে যায়, তবে সেই উন্নয়ন কাগজে লেখা সংখ্যার বেশি কিছু নয়। প্রশ্ন জাগে—এই পানিবন্দি শহর কি কেবল প্রকৃতির খামখেয়াল? নাকি দীর্ঘদিনের গাফিলতি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফল? কুড়িগ্রামের মানুষ আর সহ্য করতে চায় না। তারা চায় কার্যকর ড্রেনেজ, পরিকল্পিত নগরায়ন ও জনবান্ধব ব্যবস্থা। 

    এক টুকরো বৃষ্টি যেন আর তাদের জীবনের গতি থামিয়ে না দেয়। বর্ষা রোমান্টিক হতে পারে, কিন্তু যদি তা প্রতিবার এক শহরের ভবিষ্যৎকে ডুবিয়ে দেয়, তবে তা দুর্যোগের নামান্তর।


    কুড়িগ্রাম প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন