রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • বোদায় ঝরে পড়া শিশুদের জন্য একাডেমিক ভবন নির্মাণ শুরু

    বোদায় ঝরে পড়া শিশুদের জন্য একাডেমিক ভবন নির্মাণ শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত পঞ্চগড়ের বোদায় ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ প্রদানে, বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান মো. জুলকার নাইন কবির স্টিভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার (১৯ মে) এই বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের  ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 

    এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহরিয়ার নজির, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় শিক্ষানুরাগী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এলাকার অসহায়, দরিদ্র ও শ্রমজীবি মানুষের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এর একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। 

    এই বিদ্যালয়ে শ্রমজীবি, রিক্সা-ভ্যানচালক, ইট ভাটার শ্রমিক, নিম্ন আয়ের মানুষদের ঝরে পরা শিশুরা এবং পিতা-মাতার সঙ্গে কাজে যোগান দেওয়া নিরক্ষর শিশুদের সরকারি  খরচে দুই শিফটে পাঠদান করা হবে। এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত শিক্ষা প্রদান করা হবে। এরপর ওই শিশু শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায়ে ভর্তির সুযোগ করে দেওয়া হবে। সরকারি প্রাপ্ত বরাদ্দ, বোদা উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ও স্থানীয় শিক্ষানুরাগীদের সহায়তায় উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে এই শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন