রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

    দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পঁচিশমাইল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন যাত্রী।

    সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজন মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক, অপরজনের নাম দেলোয়ার।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টিপাত হচ্ছিল। ওই সময় রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী দিনাজপুরগামী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন