রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ‘গণতন্ত্র ধ্বংস হয়েছে কেয়ারটেকার সরকার বাতিলের মাধ্যমে’—পঞ্চগড়ে জামায়াত নেতার

    ‘গণতন্ত্র ধ্বংস হয়েছে কেয়ারটেকার সরকার বাতিলের মাধ্যমে’—পঞ্চগড়ে জামায়াত নেতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা  হয়েছে। সংবিধান থেকে বাদ দেয়া হয়েছে।

    তিনি শনিবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন এই কেয়ারটেকার সরকারের রুপকার। খেলাধুলা হলে যে দলের রেফারি হবে সেই খেলা সুষ্ঠু হবে না। দলীয় নির্বাচন চলে না। এজন্য কেয়ারটেকার সরকারকে দিয়েই নির্বাচন দেয়া দরকার। সবাই মেনে নিল এমনকি এই ফ্যাসিস্ট সরকারও তখন মেনে নিয়েছিল। নেয়ার পরে দেখল যে এখন যদি আমাদের গণতান্ত্রিক মাধ্যেমে চলে যেতে হয় তাহলে তো এটা বাদ দিতে হবে। দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।

    তিনি আরো বলেন, তাহলে নিরপেক্ষ নির্বাচনকে হত্যা করা হলো কখন যেদিন কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে বিদায় করে দেয়া হলো। একটা কথা আছে যে ছাদের উপরে উঠতে আপনার সিড়ি লাগে তাইনা। তো তারা সিঁড়ি দিয়ে উঠলো বটে সেই ছাদে কিন্তু নামার জন্য অন্য আর কাউকে ছাদে উঠতে দেয়া হবে না। সিঁড়িটা ভেঙ্গে ফেললো। যাতে নামতে না হয়। এখন বলেন চিরদিন কি ক্ষমতায় থাকা যাবে। বরং নামতে হবে সিঁড়ি ভেঙ্গে গেলেও।

    ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বক্তব্য রাখেন।

    সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতি সহ জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    এর আগে বিকেল সাড়ে চারটায় সম্মেলন শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আন্দোলন বিষয়ে আলোচনা করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।


    আমির খসরু লাবলু,পঞ্চগড় প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন