রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • রাজনৈতিক-সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

    রাজনৈতিক-সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে রাজনৈতিক - সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

    নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে এবং ডেমক্রেসিওয়াচের  বাস্তবায়নে শনিবার দুপুরে শহরের টিএফসি'র কনফারেন্স রুমে এ সংলাপটি অনুষ্ঠিত হয়।

    নাগরিক প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে  প্রোজেক্টর প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রেফায়েত আরা ঋতু।

    সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌ:, জামালপুর ইউনিয়নের এস এম মুস্তাক, রুহিয়া ইউনিয়নের মনিরুল হক সহ বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা। সভাটি পরিচালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী জুলিয়া আক্তার।

    সভায় জেলা যুব ফোরামের সদস্যরা তাদের প্রাসঙ্গিক বিভিন্ন মতামত উপস্থাপন ও জনপ্রতিনিধিদের কাছে এসব বিষয়ের উপরে প্রশ্ন করেন। এছাড়াও সারা দেশে রাজনৈতিক- সাম্প্রদায়িক নানা সহিংসতার কারন ও প্রতিকার,  মফস্বল এলাকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দিক নিয়ে জনপ্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ নানা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।


    মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন