রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • সৈয়দপুরে ৮০ মেধাবী শিক্ষার্থীকে এক লাখ টাকার শিক্ষাবৃত্তি

    সৈয়দপুরে ৮০ মেধাবী শিক্ষার্থীকে এক লাখ টাকার শিক্ষাবৃত্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ম শ্রেণির ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন এক লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ‘শিখনঘর’ নামের একটি টিউটোরিয়াল হোমের উদ্যোগে গেল শুক্রবার  বিকাল চারটায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এই বৃত্তি প্রদান উপলক্ষে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিখনঘরের পরিচালক ও সহায়ক মোস্তাফিজুর রহমান মিলন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকগণ। শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

    এর আগে ২০২৪ সালের ২০ ডিসেম্বর স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মেধাযাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে যাচাই করে ৮০ জনকে বাছাই করা হয়।

    অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন পার্বতীপুরের বেনীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন এবং নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহিদা আকতার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ফাবিয়া মোবাশ্বেরা এবং তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া জাহান শশী।

    শিখনঘরের পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন জানান, প্রতিবছরই এ ধরনের শিক্ষাবৃত্তি আয়োজন করা হবে।


    তৌসিফ রেজা, সৈয়দপুর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন