রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
  • নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত 

    নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। শনিবার সকালে উপজেলার পেরিরচর গ্রামের সামনে থাকা পেরির বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরআগে শুক্রবার বিকাল ৩টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। 

    মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহতরা কৃষকরা হলেন, উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ(১৮)। তারা মামাতো-ফুফাতো ভাই।

    জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান  পাপ্পু ও তানজিদ।  বিকালে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। বেলা ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে।

    মোহনগঞ্জ থানার ওসি  মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনী ব্যবস্থা নেয়া হবে। #


    জেলা প্রতিনিধি, নেত্রকোনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন