বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ঘরের ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু 

    ঘরের ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে জালাসি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ম রিশাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৮টার দিকে পঞ্চগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

     জানা গেছে, নিহত রিশাদ  পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলেন। একইসঙ্গে তিনি একজন হাফেজে কোরআন।

    নিহতের বাবা আব্দুর রশিদ জানান, “দু-তিন দিন ধরে ঘরের সিলিং ফ্যানটি কাজ করছিল না। আমি আমার ছেলেকে ফ্যানটি দেখতে বলি। সে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে সেটি খোলার চেষ্টা করে। এ সময় ফ্যানের সুইচ অন অবস্থায় থাকায় হঠাৎ বিকট শব্দে ছিটকে পড়ে যায়।”পরে পরিবারের সদস্যরা দৌড়ে এসে দেখতে পান, রিশাদ মেঝেতে ফ্যানসহ পড়ে আছে। 

    তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই রিশাদ মারা যান৷ 

    রিশাদের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্থানীয়রা জানান, রিশাদ ছিল ভদ্র, মেধাবী ও ধর্মপ্রাণ একজন ছাত্র। তার মৃত্যুতে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ থেমে গেল।

    পঞ্চগড় সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল্লা হিল জামান বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন