বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • দিনাজপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

    দিনাজপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় কুমার রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রশিদ।

    শুক্রবার (১৬ মে) দিনাজপুর ঘাসিপাড়ার (এফপিএবি) প্রজনন স্বাস্থ্য সেবা ক্লিনিক এর ৩য় তলায় এ্যাড: এম ফয়জুর রহমান মিলনায়তনে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আয়োজনে সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দিন ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
    আয়োজিত সভায় বোচাগঞ্জ উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন এর সাবেক সভাপতি নুরুজ্জামান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদ এর সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি মোঃ ফৌরদৌস হোসেন, বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন (রংপুর বিভাগ) এর সভাপতি মোঃ রায়হান আলী, বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন (রংপুর বিভাগ) এর সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।

    সভায় দিনাজপুর জেলার ১৩ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে কন্ঠ ভোটের মাধ্যমে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় কুমার রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রশিদ।

    এসময় উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, হিমাংশু রায়, পিযুষ কুমার রায়, আসাদুল্লাহ, ফরহাদ, পার্থ দেব, যুগলপদ, আতিক, মিনাজুল, রুহল আমিন, আমিনুল ইসলাম, মাহাবুর রহমান, একরামুল, গোলাম মাবুদ, বজলুর রশিদ, মনছের আলী, বিঞ্চু, সুলতানা মিম, শাহাবুদ্দিন, লিটন দেব নাথ, আক্তারুল, আফসারুল, মামুন, মান্নান, হারুন উর রশিদ, জসোদী রানী, শামীম, জাহিদ, সত্যগোপাল, আখতারুজ্জামান প্রমুখ।


    আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন