রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
  • সৈয়দপুরে ভয়াবহ আগুনে ২১ টি বসতঘর পুড়ে ছাই 

    সৈয়দপুরে ভয়াবহ আগুনে ২১ টি বসতঘর পুড়ে ছাই 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে দুই ঘন্টার আগুনে ২১ টি ঘড় পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি। বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    শুক্রবার (১৬ মে ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হিন্দু পাড়ায় এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে ।আসবাপত্রসহ নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় ৭০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    স্থানীয় সূত্র জানায়,ঐ এলাকার পাতাসী বেগম এর বাড়ি থেকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে আগুন মুহূর্তেই ঐ এলাকার কয়েকটি ঘরে ছড়িয়ে যায়। উওরা ইপেজেট ফায়ার সার্ভিস দল এসে দীর্ঘ ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় আরও ৫০০ টি ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে।

    উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। এই আগুনে এখন পর্যন্ত যেটি জেনেছি ২১ টি বাড়ি পুড়ে গেছে ।


    নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন