রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • পঞ্চগড়ে পাঁচ শহীদ পরিবার পেলো ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র

    পঞ্চগড়ে পাঁচ শহীদ পরিবার পেলো ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅভ্যূত্থানে দেশের বিভিন্ন স্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকার করে মোট ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার  পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সঞ্চয়পত্র শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।

    এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি ও মোকাদ্দেসুর রহমান সান সহ শহীদ পরিবারের সমস্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে, গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুর বছিলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধান হাট এলাকার মুদি দোকানদার আবু ছায়েদ, ৪ আগস্ট গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন, ৫ আগস্ট ঢাকার মেরুল বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকার ইন্টারনেট শ্রমিক সাগর ইসলাম, একই দিনে ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিননগর এলাকার পোশাক শ্রমিক ও ছাত্র সুমন ইসলাম, একই দিনে গাজীপুরের মাওনায় বিজিবির গুলিতে আহত হয়ে ১২ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাসা সর্দারপাড়া এলাকার টেক্সটাইল মিলের কর্মী সাজু ইসলাম।                            


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন