বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

    ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নুরুজ্জামান সোহেলকে সভাপতি এবং এ কে এম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহস্পতিবার (১৫ মে) স্বাক্ষর করে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি: নাইমুর আরেফিন পাপন, সহ-সভাপতি: মাসুদুর রহমান মাসুদ, মোঃ মাসুদ আলম (মাসুদুল আলম মাসুদ), নাদিম সারোয়ার টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক: শরিফুল আলম রুবেল, দপ্তর সম্পাদক: মোঃ সাদ্দাম হোসেন তালুকদার। 

    আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    এই কমিটির মাধ্যমে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

    নুরুজ্জামান সোহেল সভাপতি হওয়ায় রাতেই গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে জাতীয়তাবাদী ছাত্রদল।


    গৌরীপুর প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন