বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • রংপুরে নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ

    রংপুরে নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যানচলাচল বন্ধ ও নিরাপদ সড়কসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় সড়কে সাড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে জেলার কাউনিয়ার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নেন তারা। এতে ওই সড়কে প্রায় সাড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

    অবরোধ ও সমাবেশ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রংপুর-কুড়িগ্রাম সড়কে একের পর এক
    প্রাণহানির ঘটনায় ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

    কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জালাল উদ্দিন ভূইয়া মামুনের সভাপতিত্বে সনাফের আহ্বায়ক মমিন মিল্লাত, সদস্য নাজমুল হাসান নান্নু, রবিউল ইসলাম, মাইদুল ইসলাম, আজাদসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

    বক্তারা বলেন, অপ্রশস্ত সড়কে বেপরোয়া যানচলাচলের কারণে একের পর এক প্রাণহানি ঘটছে। প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলেন, নিরাপদ সড়কের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনকারীরা জানান, দ্রুত নিরাপদ সড়ক ও চার লেন সড়কে উন্নীতকরণের আশ্বাস না মিললে আন্দোলন চালিয়ে যাবে। পরবর্তীতে এই আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা।

    এদিকে, দীর্ঘ ৩ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান রাখাতে লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ও বিভিন্ন পণ্য পরিবহন এবং ঢাকা-রংপুরসহ বিভিন্ন স্থান থেকে আসা পরিবহনগুলো সড়কের দুই পাশে আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক
    বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োাজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

    তার আশ্বাসের প্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। ফলে যানচলাচল স্বাভাবিক হয়। এ সময় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ উপস্থিত ছিলেন।

    সচেতন নাগরিক ফোরামের (সনাফ) আহ্বায়ক মমিন মিল্লাত জানান, আগামী ডিসেম্বরের মধ্যে রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ শুরুর
    আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া অবৈধ যান চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ওসিকে নির্দেশ দিয়েছেন। এ কারণে আপাতত
    আন্দোলন স্থগিত করা হয়েছে।

    উল্লেখ্য, মঙ্গলবার সকালে কাউনিয়ার মীরবাগ জুম্মারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এর দুই দিন আগে রোববার রাতে কাউনিয়া উপজেলার মীরবাগের বিজলের ঘন্টি বুড়াইল ব্রিজের কাছে আরেক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী মারা যান। এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে ফুঁসে ওঠে এলাকাবাসী। 


    নিজস্ব প্রতিবেদক, রংপুর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন