বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান এনআইডি সংশোধনে ইসির নতুন নির্দেশনা, জন্মতারিখ ও নাম বদলে নতুন নিয়ম সোনার অলঙ্কারের দাম ভরিতে বাড়ল ১,৬৩৩ টাকা
  • লক্ষ্মীপুরে শিক্ষকের নির্যাতনে হাফেজ ছাত্রের মৃত্যু, শিক্ষক আটক

    লক্ষ্মীপুরে শিক্ষকের নির্যাতনে হাফেজ ছাত্রের মৃত্যু, শিক্ষক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর সদর উপজেলার আল মুঈন ইসলামি একাডেমিতে শিক্ষকের নির্যাতনে সাত বছর বয়সী এক হাফেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম সানিম হোসেন। সে রায়পুর উপজেলার উত্তর চর বংশী ইউনিয়নের মাতাব্বর বাড়ির হুমায়ুন মাতাব্বরের ছেলে।

    নিহত সানিম প্রতিষ্ঠানটির আবাসিক শিক্ষার্থী ছিল এবং মাত্র সাত বছর বয়সেই কুরআনের ২০ পারা মুখস্থ করেছিল বলে জানিয়েছে পরিবার।

    সানিমের পরিবার অভিযোগ করেছে, শিক্ষক মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরে শিশুটিকে মারধর করতেন। মৃত্যুর আগে সানিম এ বিষয়টি পরিবারের কাছে জানিয়েছিল।

    অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে, সানিম আত্মহত্যা করেছে। তাদের ভাষ্য, তাকে শৌচাগারের জানালার সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, শিশুটির গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেলেও শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের স্পষ্ট দাগ রয়েছে। সকালে শিক্ষক মাহমুদুর রহমান তাকে মারধর করেছিলেন বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন