রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • পঞ্চগড়ে বাজারে বিক্রি হচ্ছিল টিসিবির তেল, জব্দ করে নিলামে বিক্রি

    পঞ্চগড়ে বাজারে বিক্রি হচ্ছিল টিসিবির তেল, জব্দ করে নিলামে বিক্রি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের সদর উপজেলায় খোলা বাজারে মিলেছে টিসিবির সয়াবিন তেল। পরে তা জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। এঘটনায় এক ব্যবয়াসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় অফিস সমন্বিত এই অভিযান পরিচালনা করে নিলামে তেল বিক্রি ও ব্যবসায়ীকে জরিমানা করে ।

    অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজারের মীম ষ্টোর নামে এক মুদি দোকানে  টিসিবি পণ্য ক্রয় বিক্রয়ের অভিযোগে পাওয়া যায়। পরে অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিসিবি পণ্য লেভেল সহ ১৭টি বোতলে ৩৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জনসম্মুখে নিলামে দুই লিটারের বোতল ৩০০ টাকা দরে বিক্রি করা হয়। তবে প্রতিষ্ঠানকে ভোক্তা স্বার্থ বিরোধী কার্যক্রমে জড়িত থাকার দায়ে মীম ষ্টোরের মালিক গোলাম মোস্তফাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    পঞ্চগড় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায় বলেন, সদর উপজেলার জগদল বাজারে টিসিবির সয়াবিন তেল পাওয়া যাচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। পরে দোকানটিতে দুই লিটার সয়াবিনের ১৭ টি বোতলে ৩৪ লিটার তেল পাওয়া যায়। বোতলের গায়ে ৩৫০ টাকা লিখা থাকলেও তা ৩০০ টাকা দরে উপস্থিত মানুষের মাঝে বিক্রি করা হয়। আগামীতেও জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন