রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • পাকুন্দিয়ায় ডেভিল হান্ট অভিযানে আ.লীগের ২ নেতা গ্রেফতার

    পাকুন্দিয়ায় ডেভিল হান্ট অভিযানে আ.লীগের ২ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোঃ কফিল উদ্দিন স্বপন (২৯) ও মোঃ ইসলাম উদ্দিন (৫৫) নামের আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ই মে) দুপুরে তাদের কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

    এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার হওয়া কফিল উদ্দিন স্বপন উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাইজহাটি গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে এবং মোঃ ইসলাম উদ্দিন একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আদর্শপাড়া গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।

    পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, "বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সোমবার দিবাগত রাতে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে থানায় ছাত্র-জনতার উপর হামলা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"


     কিশোরগঞ্জ প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন