বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • কটিয়াদীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি'র প্রচারনা ও গনসংযোগ

    কটিয়াদীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি'র প্রচারনা ও গনসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  প্রচারনা ও গনসংযোগ করা হয়েছে। 

    মঙ্গরবার ১৩ই মে কটিয়াদী উপজেলা বিএনপি'র ব্যানারে মুমুরদিয়া ইউপির বোয়ালিয়া তাহেরা নূর উচ্চ বিদ্যালয়ে কর্মসুচী পালিত হয়েছে। কর্মসুচীতে ৩১ দফার পক্ষে বিভিন্ন যৌক্তিকথা তুলে ধরে উপস্থিত নেতৃবৃন্দরা আলোচনা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

    উক্ত কর্মসুচীতে কটিয়াদী পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু,সৈয়দ আরেফিন তারা,আতিকুর রহমান আতিক,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সাইফুল্লাহ জাইদুল,যুগ্ম সাধারন সম্পাদক সামসুল হক চান মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,পৌর বিএনপির সাঃ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকারসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে বোয়ালিয়া বাজারের সড়কে পথচারী, দোকানী ও যানবাহনের যাত্রী ও চালকদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়।


    মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন