রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • রংপুরে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

    রংপুরে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের কাউনিয়া উপজেলায় বাসচাপায় এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

    মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে, উপজেলার মীরবাগ কৃষি কলেজের সামনে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন চারজন। পথে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা (১৬) এবং তার চাচি রুবি বেগম (৩২) ও দুই বছর বয়সী চাচাতো ভাই রহমত। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম।

    কাউনিয়া থানার এসআই (উপপরিদর্শক) শাহানুর জানান, সকালে বাড়ি থেকে বেরিয়ে ভাতিজি, স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন আশরাফুল। ভাতিজি স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে স্ত্রী রুবিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তার।
    মীরবাগ বেইলি ব্রিজ পার হওয়ার পর কৃষি কলেজের সামনে পৌঁছালে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। এতে আহত হন আশরাফুল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন