রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • পঞ্চগড়ের দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

    পঞ্চগড়ের দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার পর গোপন সংবাদের প্রেক্ষিতে দেবীগঞ্জ থানার এসআই জামিউর ইসলাম ও রবিউল ইসলাম পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন। এই সময় মোনায়েম হোসেন ও জহির উদ্দিনকে মাদক সেবনের অভিযোগে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এবং নিজেদের অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাদের প্রত্যেককে ছয় মাস কারাদন্ড প্রদান করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

    গ্রেফতারকৃত মোনায়েম হোসেন, সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ডাক্তারপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে ও জহির উদ্দিন দেবীগঞ্জ পৌরশহরের মৃত গোলাম মোস্তফার ছেলে।

    দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।


    পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন