বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পঞ্চগড়ে বায়োলিড মাঠ দিবস অনুষ্ঠিত

    মাটি শোধন করে ফলন বৃদ্ধির সেরা সমাধান

    মাটি শোধন করে ফলন বৃদ্ধির সেরা সমাধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদা উপজেলায় "মাটি শোধন করে ফলন বৃদ্ধির সেরা সমাধান"—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কীটনাশক পণ্য বায়োলিড-এর মাঠ দিবস। রোববার (১১ মে) বিকেলে উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে এম মনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার শাহিন আক্তার, পঞ্চগড় জেলার স্থানীয় মার্কেটিং অফিসার শাহ আলম এবং জাহাঙ্গীর আলম, বোদা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাখিবুল ইসলাম, এবং ফেরোমনের বিক্রয় প্রতিনিধি রবিউল ইসলাম রায়হান।

    পাঁচপীর ইউনিয়নের বাকপুরসহ আশপাশ এলাকার শতাধিক কৃষক এই মাঠ দিবসে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কৃষকদের নিয়ে মাঠ পরিদর্শনে যান। সেখানে বায়োলিড ব্যবহৃত ও অব্যবহৃত বোরো ধানের জমি ঘুরে দেখানো হয়। চাষিরা সরাসরি দেখতে পান বায়োলিড ব্যবহারে ধানের গাছের বৃদ্ধি, চারার সংখ্যা, শীষের আকার ও ফসলের গুণগত মান কীভাবে উন্নত হয়েছে। তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে বায়োলিডের কার্যকারিতা সম্পর্কে কৃষকরা বাস্তব ধারণা লাভ করেন।

    অনুষ্ঠানে কৃষকরা বায়োলিড ব্যবহারের উপকারিতা নিয়ে নানা প্রশ্ন করেন প্রধান অতিথি কে এম মনোয়ার হোসেন-কে। তিনি বলেন, “জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হয়। যদিও ডলো চুন মাটির অম্লতা দূর করে, তবে উপকারী জীবাণু না থাকলে মাটির স্বাস্থ্য পুরোপুরি ঠিক হয় না। এই ক্ষেত্রে বায়োলিডই একটি সহজ ও কার্যকর সমাধান।”

    তিনি আরও জানান, বায়োলিড ব্যবহার করলে মাটি শোধিত হয়, উর্বরতা বাড়ে এবং ফলন বৃদ্ধি পায়। শুধু জমিতে প্রয়োগ নয়, বীজ শোধনেও বায়োলিড ব্যবহার করলে ফসল হবে রোগমুক্ত ও গুণগতমানসম্পন্ন। এতে কৃষকের লাভ নিশ্চিত হয়।

    মাঠ দিবস শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের মধ্য থেকে তিনজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত কৃষকদের মাঝে চার্জার স্প্রে মেশিন, ছাতা, এবং অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন