রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • নেত্রকোনায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

    নেত্রকোনায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার মদন উপজেলার মাহড়া ফকিরবাড়ি গ্রামের মাজহারুল ইসলাম মাজু হত্যা মামলার অন্যতম আসামী রতন ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪ (সিপিসি-২) এর একটি আভিযানিক দল রোববার রাত দেড়টার দিকে পাশ্ববর্তী কেন্দুয়া উপজেলার বাদে কেন্দুয়া (দুলাইন) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রতন ফকির মাহড়া ফকিরবাড়ি গ্রামের মৃত
    মিজাজ আলীর ছেলে।

    র‌্যাব-১৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

    র‌্যাব সূত্র জানায়, মাজহারুল ইসলাম মাজুর সঙ্গে রতন ফকিরসহ অন্যান্য আসামীদের পাওনা টাকা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২৯ মার্চ মাজহারুল ইসলাম মাজু স্থানীয় সিংহেরবাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি কাঁচা রাস্তায় পৌঁছামাত্রই আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

    পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল সকালে তিনি মারা যান।

    এ ঘটনায় মাজহারুল ইসলাম মাজুর ছোটভাই আজিজুল ফকির বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা দায়ের করেন।

    র‌্যাব কর্মকর্তা জানান, আসামী রতন ফকিরকে সোমবার দুপুরে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


    নেত্রকোনা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন