রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • সভাপতি  জাহেদ, সাধারণ সম্পাদক দুলাল 

    সভাপতি  জাহেদ, সাধারণ সম্পাদক দুলাল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৬ বছর পরে আটোয়ারী উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম দুলাল নির্বাচিত হয়েছেন। এছাড়া দুইটি সাংগঠনিক সম্পাদক পদে বদিউজ্জামান মানিক ও বাবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবাড়র রাতে নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ চারটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। 

    এর আগে, শনিবার দুপুরে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক  সম্মেলনের আয়োজন করা হয়। 

    সম্মেলনের শুরুতে কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

    পরে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় এবং দলীয় সংগীতের মধ্যে দিয়ে সম্মেলনের শুভ সূচনা করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। 

    পরে একই স্থানে আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    আটোয়ারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুস সামাদের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. আদম সুফি,  যুগ্ম-আহবায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম-আহবায়ক এমএ মজিদ সহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন। 
    সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আটোয়ারী উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। 

    পরে বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের ৩৫৫ জন ডেলিগেট ও কাউন্সিলর ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সভাপতি, সাধারণ সম্পাদক ও দুই সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।

    এর আগে, ২০০৯ সালে আটোয়ারী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় আব্দুর রহমান আবদার, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৯ সালে এজেডএম বজলুর রহমান জাহেদকে আহ্বায়ক ও কুদরত ই খুদাকে  সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 


    পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন