বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • দেবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু

    দেবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় সঞ্জয় চন্দ্র রায় (১৪) ও অনিক চন্দ্র রায়(১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

    সঞ্জয় চন্দ্র রায় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক চন্দ্র রায় লক্ষীরহাটের একটি ওয়েলডিং এর দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তারা সম্পর্কে চাচা- ভাতিজা হন।

    বৃহস্পতিবার (৮ মে) রাতে  উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘঠিত হয়। 

    সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার খরচ করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। সেখানে খরচ করে তার সমবয়সী চাচা অনিক চন্দ্র রায়সহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট চার তলার মোড় নামক স্থানে পঞ্চগড় থেকে একটি পাথর বোঝাই ট্রাক সঞ্জয়দের পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। দূর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

    এদিকে স্থানীয়রা  ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ীর চালক মোঃ আব্দুল হালিম (৬০) এবং সহকারী মোঃ জাহিদ হাসান (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে। এসময় ঢাকা মেট্রো- ট ১৬১১৯৮ নাম্বারের পাথর বোঝাই  ট্রাকটিও আটক করা হয়।

    আটক মোঃ আব্দুল হালিম ঢাকা আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মোঃ জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার মোঃ জহুরুল ইসলামের ছেলে।

     দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ট্রাক চাপায় দুই জন কিশোরের মৃত্যু হয়েছে।  ট্রাক, ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন