রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • অস্থির ফুলবাড়ীর বাজার: সপ্তাহেই দ্বিগুণ পেঁয়াজের দাম

    অস্থির ফুলবাড়ীর বাজার: সপ্তাহেই দ্বিগুণ পেঁয়াজের দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজি দামে বেড়েছে ২৫ থেকে ২৭ টাকা। যেখানে এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যেত ২৩-২৫ টাকায়, সেখানে এখন তা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে নাকাল সাধারণ ক্রেতারা।

    বুধবার (২৩ এপ্রিল) সকালে ফুলবাড়ী পৌর বাজারে সরেজমিনে দেখা যায়, পেঁয়াজ কিনতে এসে ক্ষোভ ঝাড়ছেন সাধারণ মানুষ। ভ্যানচালক রেজাউল করিম বলেন, “২৫ টাকার পেঁয়াজ এখন ৫২ টাকা, এত দাম দিয়ে কিনবো কীভাবে?” ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম মনে করছেন, এটি ব্যবসায়ীদের কারসাজির ফল। “রমজানেও এমন দাম বাড়েনি, এখন কেন বাড়ছে? প্রশাসনের নজরদারি দরকার।”

    খুচরা বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন মোকাম থেকে আসা পেঁয়াজের জোগান ঠিক থাকলেও, পাইকারি পর্যায়ে মজুদের কারণে দাম বেড়ে গেছে। মোকামে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

    ফুলবাড়ী বাজারের এক পাইকারি ব্যবসায়ী দীপক কুমার বলেন, “বড় মোকামগুলোতে দাম বেড়ে গেছে, কৃষকরাও এখন পেঁয়াজ বিক্রি না করে মজুদ করছেন। এতে আমরা উচ্চ মূল্যে কিনে বিক্রি করতে বাধ্য হচ্ছি।”

    এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, “বাজারে নজরদারি বাড়ানো হবে। অযৌক্তিক মূল্যবৃদ্ধির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন