বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • নরসিংদী নার্সিং কলেজ চালু করার জোর দাবী শিক্ষানুরাগীদের

    নরসিংদী নার্সিং কলেজ চালু করার জোর দাবী শিক্ষানুরাগীদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার অতি সন্নিকটে মাত্র ৪৫ কিলোমিটার দূরত্বে নরসিংদী জেলা। শিক্ষায় দেশের রোল মডেল হিসেবে পরিচিত হলেও চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার  দিক থেকে এখনো পিছিয়ে। শিল্পখ্যাত নরসিংদী জেলায়  স্থানীয় মানুষ ছাড়াও আশ-পাশের জেলা গুলোর হাজার হাজার মানুষের বসবাস এখানে। চিকিৎসা খাতে এই বিশাল জনগোষ্ঠীর জন্য রয়েছে মাএ দুইটি সরকারি হাসপাতাল। একটি জেলা হাসপাতাল অন্যটি সদর হাসপাতাল নামে অভিহিত।

    যানা যায়,২০১৯ সালে প্রায় ২০ কোটি টাকা ব্যয় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে নির্মিত হয়েছে জেলার একমাএ সরকারি নার্সিং কলেজ। নির্মানের কয়েক বছর পেরিয়ে গেলেও এখন পযর্ন্ত প্রতিষ্ঠাটির দৃশ‍্যমান কাজ দেখা যাচ্ছেনা। কলেজটি ফ‍্যাসিষ্ট সরকারের কিছু অপরিচ্ছন্ন কর্মকর্তা কর্মচারীদের জন‍্য  চালু করা যায়নি বলে চাউর আছে জেলা জুড়ে। দীর্ঘদিন আগে ভবনের কাজ সম্পন্ন হলেও কোন কারন ছাড়াই বিলম্বিত হচ্ছে কলেজটি চালুকরন প্রক্রিয়া। সঠিক সময়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালু না হওয়ায় বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবার শিক্ষার্থীরা।

    জরুরি ভিত্তিতে নার্সিং টিচার পদায়ন করে কলেজটি চালু করার জোর দাবী জানান স্থানীয় শিক্ষানুরাগীরা।

    নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম বলেন, নার্সিং কলেজটি উদ্বোধন হলে ঢাকার পরিবর্তে নরসিংদীতেই পাওয়া যাবে উন্নত স্বাস্থ্যসেবা। চিকিৎসা ক্ষেত্রে এবং দক্ষ নার্স তৈরীতে এক যুগান্তকারীর উন্নতি হবে।

    ইনশাআল্লাহ আশা করি দ্রুত সময়ের মধ্যে জনবল ও বাকি সমস্যার সমাধান করে কলেজটির কার্যক্রম শুরু করা হবে। কলেজটি নরসিংদীবাসীর জন্য স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন স্থানীয় শিক্ষানুরাগীরা।


    জেলা প্রতিনিধি, নরসিংদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন