বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানসহ ১০ জনের নামে রেড নোটিশ জারির আবেদন

    ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানসহ ১০ জনের নামে রেড নোটিশ জারির আবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। এই আবেদনটি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের পক্ষে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    আওয়ামী লীগের যাদের নামে রেড নোটিশের আবেদন করা হয়েছে তাঁরা হলেন–ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, একে এম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, মহিবুল হাসান নওফেল, নসরুল হামিদ বিপু, আলী আরাফাত ও তারেক আহমেদ সিদ্দিকী।

    গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর পর একে একে বেশ কিছু মামলা হয় শেখ হাসিনা ও তাঁর দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েক নেতাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন