বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • অমর্ত্য সেন স্বৈরাচারের পক্ষে ওকালতি করছেন: জামায়াত আমির

    অমর্ত্য সেন স্বৈরাচারের পক্ষে ওকালতি করছেন: জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন স্বৈরাচারী শাসনের পক্ষে অওকালতি করছেন। সোমবার (৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, ‘ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মত কথা বলেছেন। জানিনা তার বিবেক কোথায়? বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোন প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন, সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন।’

    জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।’

    সম্প্রতি পশ্চিমবঙ্গের বীরভূমে শান্তিনিকেতনে পৈতৃক বাড়িতে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

    অর্মত্য সেন জানান, বাংলাদেশের পরিস্থিতি তাঁকে ব্যথিত করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাঁর বন্ধু ড. ইউনূসকে এই পরিস্থিতি থেকে উত্তরণে লম্বা পথ পাড়ি দিতে হবে।

    এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন, সেই সমস্ত ভাই-বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না। কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল।’

    ‘বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে সময়-অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না’, বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন