মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ‘মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে’

    ‘মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

    শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন, এনআরএফ আয়োজিত এক আলোচনা সভা ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও বক্তব্য রাখেন।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা এখনও মিনমিনিয়ে কথা বলছেন বিদেশি গণমাধ্যমে। তবে দেশে প্রেস কনফারেন্সে এ নিয়ে কথা বলছেন না।’

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন দিয়ে দিন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন