মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে: রিজভী

    স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ ক্রমশ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। প্রশাসন যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত সবাইকে জবাবদিহিতার আওতায় আনা। তাকে দক্ষতার প্রমাণ দিতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ দমনে আরও কঠোর ভূমিকা নিশ্চিত করতে হবে।’

    আজ বুধবার গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’– এর পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ‌

    রিজভী বলেন, ‘আমাদের সমন্বয়ের সংস্কৃতি ধারা ভেঙে ফেলা হচ্ছে। যে মাজারে যেতে চায় যাবে। কেন বসন্ত বরণ, নাটকে বাধা দেখা হচ্ছে। কেন মাজার ভাঙা হবে? আমরা যেমন মসজিদে যাই, তেমন বসন্ত বরণ কিংবা নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী করেছি। আমাদের হাজার বছরের সমন্বিত সংস্কৃতি আছে। কৃষ্টি কালচারের চর্চা হবে না এটা হবে না।’

    রিজভী আরও বলেন, ‘এখন পাড়া মহল্লায় গড ফাদার তৈরি হ‌চ্ছে। মানুষ আত‌ঙ্কিত। হাসিনার পতনের পর সবাই শান্তিতে থাকবে, এমনটাই প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন