মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • সঙ্কট সৃষ্টি করে নির্বাচন যেন বিলম্বিত না করা হয়: জয়নুল আবেদীন

    সঙ্কট সৃষ্টি করে নির্বাচন যেন বিলম্বিত না করা হয়: জয়নুল আবেদীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন বিলম্বিত না করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে জনগণের আস্থা এ সরকারের প্রতি হারিয়ে যাবে।

    আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, সঙ্কট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানাচ্ছি। নির্বাচন বিলম্বিত হলে এ সরকারের প্রতি আস্থা হারাবে মানুষ।

    তার দাবি, বিএনপিকে নিশ্চিহ্ন করতে একটি মহল এখনো নানা ষড়যন্ত্র করছে, এ ষড়যন্ত্র অতীতে সফল হয়নি, এখনো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

    এ সময় বক্তারা বলেন, একটি দল সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চাইছে, এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে, সেটি অবশ্যই জাতীয় নির্বাচনের ভোট হতে হবে।

    বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হচ্ছে না। রমজান মাসে অন্তত দ্রব্যমূল্য  ও  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন