বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • সরকার কি গৃহযুদ্ধের দিকে যেতে চায়: মির্জা ফখরুল

    সরকার কি গৃহযুদ্ধের দিকে যেতে চায়: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার বিকালে ধামরাইয়ের যাত্রাবাড়ীতে বিএনপির এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

    বিএনপি মহাসচিব বলেন, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয়, সে দেশে যদি শান্তিশৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, নৈরাজ্য সৃষ্টি হয়। এই সরকার কি জেনে শুনে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় অথবা একটা গৃহযুদ্ধের দিকে যেতে চায়?’

    এসময় তিনি আরও জানান, কিছু কিছু দল ও কিছু মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। এই দাবির প্রেক্ষিতে তিনি স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানান।

    এ সময় মির্জা ফখরুল জানান, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলে স্বাগত জানাবে বিএনপি। তবে ক্ষমতায় থেকে নতুন দল গঠন করলে জনগণ কিংস পার্টি হিসেবে চিহ্নিত করবে।

    এর আগে বিএনপির সমাবেশকে ঘিরে সকাল থেকেই সভাস্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা। দুপুর থেকে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ধামরাই পৌরশহর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন