মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • চার দফা দাবি

    ৮ জেলায় সমাবেশ করবে বিএনপি

    ৮ জেলায় সমাবেশ করবে বিএনপি
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার দফা দাবিতে জনদাবির ব্যানারে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের ৮ জেলায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে প্রস্তুত রয়েছে সমাবেশস্থল, অংশ নিবেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা।

    এদিকে, আজ কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লক্ষ্মীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, নওগাঁয় মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে আব্দুস সালামের অংশ নেবার কথা রয়েছে।

    প্রসঙ্গত, গত সোমবার (১০ই ফেব্রুয়ারি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় দেশের ৬৪ জেলায় ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন