মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ভারতের প্রেম হাসিনার সঙ্গে : এমরান সালেহ প্রিন্স

    ভারতের প্রেম হাসিনার সঙ্গে : এমরান সালেহ প্রিন্স
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রেম হাসিনার সঙ্গে, বাংলাদেশের মানুষের সাথে নয়। কিন্তু বাংলাদেশের মানুষ চায় ভারতের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এ দেশের মানুষের সঙ্গে সে সম্পর্ক নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে জেলা বিএনপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

    প্রিন্স বলেন, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিন। আপনারা ডেভিল হান্টের নামে অভিযান চালিয়েছেন। কেন এটা আগে শুরু করেননি। কেন ওবায়দুল কাদেররা পালিয়ে গেলেন? এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছেন, চক্রান্ত করছেন।

    তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে নেত্রকোনায় সমাবেশ করেছে বিএনপি।

    জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, অ্যাডভোকেট নুরুজ্জামান খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এসএম মনিরুজ্জামান দুদু, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রোখসানা কানিজ চৌধুরী পলমলসহ বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন