মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • আব্দুল আউয়াল মিন্টু

    ষড়যন্ত্রকারীদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে

    ষড়যন্ত্রকারীদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। যারা এ ষড়যন্ত্র করে তাদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে চাঁদপুর জেলা বিএনপির একটি জনসভায় তিনি এসব কথা বলেন।

    আব্দুল আউয়াল মিন্টু বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আর কেউ যেন রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

    তিনি বলেন, অনতিবিলম্বে ভোটের দিন-তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন। যাতে মানুষ আশ্বস্ত হতে পারে। এর বাইরে কোনো ষড়যন্ত্র করা হলে পালানোর পথ পাবেন না। বিএনপি দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করছে বলেও মন্তব্য করেন।

    জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বক্তব্য রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন