মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

    নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হচ্ছে এবং এটি সময়সাপেক্ষ হলেও বিএনপি আশাবাদী।

    কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটি তাঁর মামলাগুলো এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে নির্বাচনের আগে তিনি অবশ্যই ফিরবেন।’

    বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

    তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    তারেক রহমানের মেয়ে জায়মা রহমানের যুক্তরাষ্ট্র সফরকে রাজনৈতিক হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটি ছিল একটি আমন্ত্রণমূলক সফর, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জায়মা রহমান রাজনীতিতে আসবেন কি না, সেটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

    আগামী নির্বাচনে ভারতের কোনো প্রভাব থাকবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বর্তমান সরকার ভারতকে প্রভাব বিস্তার করতে দেবে বলে মনে হয় না। ফলে ভারতের প্রভাব থাকার কোনো কারণ দেখি না।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন