মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • সেলিমা রহমান

    খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে লড়াই শুরু হয়েছে

    খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে লড়াই শুরু হয়েছে
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

    খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া ঘরে ফিরে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এ লক্ষ্যে আজ নেতাকর্মীদের শপথ নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে এ লড়াই করতে হবে।

     

    শনিবার (২৯ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে সেলিমা রহমান এসব কথা বলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ করছে বিএনপি।


    খালেদা জিয়াকে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হিসেবে অভিহিত করে সেলিমা রহমান বলেন, খালেদা জিয়া আজ কারাবন্দি। তার মুক্তির দাবিতে নতুন করে লড়াই শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদের এ লড়াই করতে হবে। আমাদের শপথ নিতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না।

    সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন