বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা
  • শহরাঞ্চলের বস্তিতে:

    বরিশাল ও ময়মনসিংহের বসবাসকারী বেশি

    বরিশাল ও ময়মনসিংহের বসবাসকারী বেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের শহরাঞ্চলের বস্তিগুলোতে মোট বসবাসকারী জনসংখ্যার প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষ বরিশালের। এর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ। বস্তিতে বসবাসকারী ময়মনসিংহের মানুষ রয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ।

    রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদরদপ্তর অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ এর ফলাফলে এ তথ্য তুলে ধরা হয়েছে।


    অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও পরিসংখ্যান অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। প্রতিবেদনে জনজীবনের দৈনন্দিন নানা চিত্র তুলে ধরা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, অন্য জেলা থেকে এসে বস্তিতে বসবাসকারী শীর্ষ জেলা পাঁচটি। এছাড়া শহরাঞ্চলে বসবাসকারী জনসংখ্যার মধ্যে কিশোরগঞ্জের ৭ দশমিক ৮২, কুমিল্লার ৬ দশমিক ৫২ এবং নেত্রকোনা জেলার জনসংখ্যা রয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ।


    দারিদ্র্য ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণেই মূলত দেশের পাঁচ জেলার মানুষ বেশি হারে শহরের বস্তিতে বসবাস করছে বলে বিবিএস প্রতিবেদনে উঠে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ