বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা
  • অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ১৪ ডিআইজি

    অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ১৪ ডিআইজি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন ১৪ জন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি)।

    এদের মধ্যে চারজনকে স্থায়ী পদে এবং ১০ জনকে সুপারনিউমারারি পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদ দিয়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুটি প্রজ্ঞাপন জারি করেছে জননিরাপত্তা বিভাগ।


    সুপারনিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

    পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ, ঢাকা হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞা এবং পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. তওফিক মাহবুব চৌধুরী স্থায়ী পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।


    অন্যদিকে সুপারনিউমারারি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান, ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (উপপুলিশ মহাপরিদর্শক) মো. ময়নুল ইসলাম, ঢাকার স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক গোলাম কিবরিয়া, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক কুসুম দেওয়ান, ঢাকা পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক বশির আহম্মদ, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও ড. খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আবদুল বাতেন।


    পদোন্নতিপ্রাপ্তদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ