রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
  • চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর

    ৬৪ পিস সোনার বার উদ্ধার করেছে কাস্টমস

    ৬৪ পিস সোনার বার উদ্ধার করেছে কাস্টমস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ৬৪ পিস সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়।

    এসময় এক যাত্রীকে জিজ্ঞাসাবাদর জন্য আটক করা হয়েছে বলে জানায় কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর।

    অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন হাওলাদার বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাত ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আমাদের কাছে তথ্য ছিল ওই ফ্লাইটে সোনার চালান আসছে।

     

    এরপর গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এসময় একটি আসনের নিচ থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়। তবে ওই আসনে কোনো যাত্রী ছিলেন না।


    তিনি আরও বলেন, আমাদের কাছে এক যাত্রীর বিষয়ে তথ্য ছিল। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ