বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

    প্রচারণায় আজ ফরিদপুর যাচ্ছেন শেখ হাসিনা

    প্রচারণায় আজ ফরিদপুর যাচ্ছেন শেখ হাসিনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সভা করতে সাত বছর পর আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

    মঙ্গলবার বিকেল ৩টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। আওয়ামী লীগ কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    জানা গেছে, প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত মঞ্চ ও কলেজ মাঠ। জনসভা উপলক্ষে মাঠে নিরাপত্তা বেষ্টনি, মাইক স্থাপনসহ সভাস্থলের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

    ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ বলেন, নেত্রীর আগমনে ফরিদপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

    এ সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। জনসভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন।্র


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন