বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • রাজধানীতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

    রাজধানীতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় জনসভা শুরু হবে। এতে অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌখভাবে এই জনসভার আয়োজন করেছে। এতে রাজধানীর সবগুলো আসনের নৌকার প্রার্থী উপস্থিত থাকবেন।

    জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। জনসভাটি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

    শনিবার (৩০ ডিসেম্বর) ২০ শর্তে আওয়ামী লীগকে ঢাকায় নির্বাচনি জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরদিন রোববার (৩১ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ জনসভা সফল করতে জরুরি বর্ধিত সভা করা হয়। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের পাশাপাশি আওতাধীন থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার দুই সিটির কাউন্সিলরদের বড় জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন