বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে ভোট দিতে না বললেন রিজভী

    লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে ভোট দিতে না বললেন রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে।

    বিএনপির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ রোববার (৩১ ডিসেম্বর) সকালে মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে একতরফা ভোট বর্জনের আহ্বান জানান রিজভী।

     

    রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন । এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। তিনি বলেন, এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না।


    লিফলেট বিতরণকালে রিজভীর সঙ্গে আরও ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন