বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • মিছিল-শ্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল

    মিছিল-শ্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল সহকারে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এরই মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।

    শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকে বাস-ট্রাক এবং পদব্রজে জনসভাস্থলে উপস্থিত হচ্ছেন।

    শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে সকাল সোয়া নয়টার দিকে জনসভাস্থল কানাই কানাই পূর্ণ হয়ে যায়।

    সূত্র জানায়, বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভায় যোগ দেওয়ার কথা আছে। এর আগে শুক্রবার বরিশালের জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। রাতে নিজ বাসভবনে অবস্থান করেন তিনি।

    প্রধানমন্ত্রীর জনসভায় ব্যাপক লোকসমাগম:
    প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সাজ সাজ রব পড়েছে। সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহোদ্দীপনা। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জনসাধারণের চোখেমুখে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কপথ থেকে শুরু করে জনসভার মাঠ- সবখানেই সাজ সাজ রব। ব্যানার, পোস্টার আর তোরণে ছেঁয়ে গেছে চারদিক। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

    নিজের নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আরেক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা আছে।

    প্রসঙ্গত, এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৬ সাল থেকে নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন। এ পর্যন্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন