শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • ধামরাইতে দুঃস্থদের মাঝে পুলিশ কর্মকর্তার শীতবস্ত্র বিতরণ

    ধামরাইতে দুঃস্থদের মাঝে পুলিশ কর্মকর্তার শীতবস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৭০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

    বাংলাদেশ পুলিশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের উদ্যোগে কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন কুয়েত সোসাইটি ফর রিলিফ বাংলাদেশ এ শীত বস্ত্র বিতরণ করেছে। 

    বীর মুক্তিযোদ্ধা মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম শীত বস্ত্র বিতরণ করেন। 

    এসময় উপস্থিত ছিলেন- কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন সোসাইটি ফর রিলিফ এর প্রজেক্ট অফিসার শেখ মশিউর রহমান রাসেল, আলোকিত যাদবপুর সংগঠনের সাধারণ সম্পাদক মিতুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

    এসময় ৭০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে, কম্বল, জ্যাকেট, নারীদের জন্য শাল, বাচ্চাদের শীতের পোশাক দেয়া হয়।

    এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।

    উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন