বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • নিষেধাজ্ঞা বিএনপির বিরুদ্ধে আসবে: ওবায়দুল কাদের

    নিষেধাজ্ঞা বিএনপির বিরুদ্ধে আসবে: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোনো ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিই নির্বাচনের পথে প্রধান অন্তরায়। নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসবে। তাই এ নিয়ে আওয়ামী লীগের কোনো উদ্বেগ নেই।

    শুক্রবার ৮ ডিসেম্বর দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নাশকতা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করা যাবে না। 

    কোনো নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ নেই জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসরাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। নিষেধাজ্ঞা আসলে বিএনপির বিরুদ্ধে আসবে। বিএনপিই নির্বাচনের পথে প্রধান অন্তরায়।

    তিনি বলেন, ১৪ দলের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কোনো ঘাটতি নেই, হবেও না। জাতীয় পার্টির সাথেও সমঝোতার বিষয়ে আলোচনা চলছে, আগামীতেও হবে। সময় বলে দেবে কী করতে হবে। যা কিছু করা হবে তা হবে দেশের স্বার্থে। 

    ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশবিরোধী বিদেশি ষড়যন্ত্র রুখে দিকে ঐক্যমতে পৌঁছেছে ১৪ দল। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে। নির্বাচনের মাধ্যমে অপরাজনীতির জবাব দেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন