শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
    টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর জেলার মির্জাপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে মধ্যরাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  সোমবার দিবাগত রাত ২টার দিকে মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা এইচএপ্লাস পরিবহন নামের বাসটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    বাসের হেলপার মো. অমল বলেন, গাড়ি পরিষ্কারের পর দরজা জানালা বন্ধ করে আনুমানিক রাত দেড়টার দিকে খাওয়ার জন্য পাশে হোটেলে যাই। আগুনের খবর পেয়ে সেখান থেকে ছুটে এসে দেখি দাউ-দাউ করে আগুন জ্বলছে।

    দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, এরই মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন