সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিকিনি নয়, ফুলহাতা পোশাকে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার কৃষি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-কানাডা মানুষের মনে ভালোবাসা সৃষ্টি হয় যেভাবে, কী বলে ইসলাম ও বিজ্ঞান চিঠি দিয়েও কিমের সাড়া পাননি ট্রাম্প, বাড়ছে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিপদে মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব: জুবাইদা রহমান ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর
  • শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার

    শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

    সোমবার (২৩ নভেম্বর) সকালে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

    কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে নজরদারিতে রাখা হয়। পরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।

    ওই যাত্রীর শরীরে অবৈধ কোনো বস্তু লুকানো আছে কি না, তা যাচাই করতে স্ক্যান করা হলে তিনি নিজের কাছে স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।

    এরপর কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

    এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন