শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার

গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেছেন, পঞ্চগড় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের মাধ্যমে সরকারি দপ্তরের ভুল-ত্রুটি যেমন উঠে আসে, তেমনি ভালো দিকও জনগণের সামনে প্রকাশ পায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অনিয়ম, গুজব বা বিশৃঙ্খলা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সজাগ ও সচেতন থাকতে হবে।

তিনি গতকাল বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় গণমাধ্যমকর্মীরা পঞ্চগড় সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, চুরি, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। 

পুলিশ সুপার সে সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নবাগত পুলিশ সুপার পঞ্চগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমি লটারির মাধ্যমে এই জেলার দায়িত্ব পেয়েছি। পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি। মতবিনিময় সভায় সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ সুপার পঞ্চগড়কে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা পর্যায়ের পদস্থ পুলিশ কর্মকর্তা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ জেলা পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন