শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চার লাখ টাকার ভারতীয় গরু আটক

চার লাখ টাকার ভারতীয় গরু আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ানের আওতাধীন পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে চার লাখ টাকা মূল্যের চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে (২৭ নভেম্বর) নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

বিজিবির সূএে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চগড় সীমান্তের ধামেরঘাট বিওপির আওতাধীন এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে টহলদল সীমান্ত পিলার ৭৭০/১-এস–এর প্রায় ১০০ গজ ভেতরে লাহেরীপাড়া এলাকায় (ইউনিয়ন–কালিয়াগঞ্জ কাজলদিঘী, থানা–বোদা, জেলা–পঞ্চগড়) অভিযান চালায়।

টহলদল ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে আনা চারটি গবাদিপশু মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। আটক গরুগুলোর সিজার মূল্য চার লাখ টাকা বলে জানায় বিজিবি।

নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। তিনি আরও জানান, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্তজুড়ে মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে তারা।
বিজিবি জানায়, সীমান্তজুড়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে একই কঠোর অবস্থান বজায় রাখা হবে।

সূত্রমতে নীলফামারী ব্যাটালিয়ানের ৫৬ বিজিবির আওতায় প্রায় ১৪৮ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এরমধ্যে নীলফামারীতে প্রায় ২৫ কিলোমিটার ও পঞ্চগড় জেলায় প্রায় ১২৩ কিলোমিটার । এই সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে নীলফামারীর ৫৬ ব্যাটালিয়ন দায়িত্ব পালন এলাকায় ১৮টি সীমান্ত বিওপিচৌকি রয়েছে। নীলফামারী জেলার সীমান্তে বিজিবির তৎপরতায় রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন