নওগাঁর মান্দায় মরিচের জমিতে গাঁজা চাষ, কৃষক গ্রেফতার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
নওগাঁর মান্দায় মরিচের জমিতে গাঁজা চাষের অভিযোগে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে।
মান্দা থানার ওসি আবু রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নজরুলের মরিচের জমিতে অভিযান চালায়। এ সময় দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় আড়াই (২.৫) কেজি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মরিচের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন।
ওসি আরও বলেন, উদ্ধারকৃত গাঁজার গাছসহ নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন